1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:32 pm

বাহুবলে পুলিশের অভিযানে ডাকাত সহ ৭ জন গ্রেফতার

Reporter
  • Updated Saturday, March 18, 2023
  • 192

বাহুবল প্রতিনিধি : বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এস আই সমীরণ চন্দ্র দাসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের শিবপাশা গ্রামে অভিযানকালে ননজিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী মৃত আব্দুস সালাম হিরা মিয়ার ছেলে ইলিয়াস মিয়া, আজাদ মিয়া ও ছুরুক মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২) সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর উপজেলার জারিয়া গ্রামে অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জলিল মিয়ার ছেলে সিতার মিয়া (৩০) সৈয়দ মিয়ার ছেলে শিবলু মিয়া (২২) ও আব্দুল জলিল মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মৃত ধলাই মিয়ার ছেলে ডাকাত অদুদ মিয়া, ছদ্মনাম আব্দুল ওয়াদুদ মিয়া (৩৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ওয়াদুদ মিয়া জাতুকর্ণপাড়া( শরীফ উদ্দিন) রোডের বাসিন্দা মৃত ধলাই মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD