1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:07 pm

নবীগঞ্জের দীঘলবাকে বিষ পানে গৃহবধুর আত্মহত্যা

Reporter
  • Updated Friday, November 7, 2014
  • 517

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পল্লীতে পারিবরিক কলহের জের ধরে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের হোসেনপুর গ্রামের মাসুক মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৮) গত বুধবার রাতে শাশুরীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। কিছু সময় পর মাসুক মিয়া বাড়ীতে এসে স্ত্রী রিনাকে গালমন্দ করে। এর জের ধরে রাত ২টার সময় অভিমানে রিনা বেগম বিষ পান করে। সাথে সাথে তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই জাহাঙ্গীর আলম সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD