1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:43 am

আজমিরীগঞ্জে কনস্টেবল হামজার ইন্তেকাল :: শোক

Reporter
  • Updated Thursday, March 30, 2023
  • 212

স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ থানার কনস্টেবল আমির হামযা (৪৭) মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার বিকাল ৫টায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গতকাল সকাল ১০টার দিকে আজমিরীগঞ্জ ব্যারাক থেকে প্রসাবের জন্য বের হন। রোমে ফেরার পথে মাথাঘুরে পড়ে যান। সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তাকে সিলেট ওসমানিতে প্রেরণ করা হয়। সেখানে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে পুলিশ সদস্যের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ১৯৯৫ সালে পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার উচাইল গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ৪/৫ বছর ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় কর্মরত আছেন। গতকাল বুধবার রাত ১০টায় পুলিশ লাইনের মাঠে জানাজা শেষে পুলিশ সুপার এসএম মুরাদ আলির সহায়তায় গ্রামের বাড়িতে লাশ পাঠানো হয়। আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, তিনি দুই আড়াই বছর ধরে আজমিরীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। স্ট্রোক করে মারা গেছেন। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD