1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:47 pm

বাহুবলে কৃষকদের মাঝে সার বীজ বিতরণের উদ্বোধন

Reporter
  • Updated Friday, March 31, 2023
  • 225

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে ৩ হাজার ৫শত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল,ওয়ার্ড মেম্বার শাহ মোঃ দুলাল মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসারবৃন্দ।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নের ৩ হাজার ৫শত কৃষকদের মাঝে (২০২২-২৩) অর্থ বছরের খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৫ শত কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD