
স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার মানিকপুরে তানিশা আক্তার (৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুল মন্নাফের কন্যা। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান মিলেনি। দুই ঘন্টা পর পুুকুরে লাশ ভেসে উঠে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিশা আক্তারের মৃত্যুতে তার আত্নীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Designed by: Sylhet Host BD