1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:42 am

লাখাইয়ে ৫ ইউনিয়নের ১২’শ কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

Reporter
  • Updated Wednesday, April 5, 2023
  • 171

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে প্রধানমন্ত্রীর প্রণোদনা কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্ধোধন করা হয়েছে। লাখাই উপজেলা প্রশাসন ও লাখাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে লাখাই উপজেলার অডিটরিয়ামে হলে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১-, ২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার- বীজ বিতরণের উদ্ধোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে ও কৃষি উপসহকারী অমিত ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন লাখাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম এবং গীতা পাঠ করেন কৃষি উপসহকারী অমিত ভট্টাচার্য।
স্বাগত বক্তব্য প্রদান করেন, লাখাই উপজেলা কৃষিবিদ মাইন উদ্দীন আহমদ। আরো বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব সেক্রেটারি আশীষ দাশ গুপ্ত, কৃষক আলাউদ্দিন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে লাখাই উপজেলার ৫টি ইউনিয়নের ১২শত কৃষকদের মাঝে প্রত্যেককে ১০ কেজি ডিএফপি সার ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি উপশী ধানের বীজ বিতরণের উদ্ধোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD