1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় বাহুবলের মিরপুরে কুটুম বাড়ি ও সিএনজি চালককে জরিমানা

Reporter
  • Updated Friday, April 7, 2023
  • 181

জুবায়ের আহমদ, বাহুবল : বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার মিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা।
অভিযানকালে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির দায়ে কুটুম বাড়ি নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে উক্ত অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও সঠিক কাগজ ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে কুহিনুর মিয়া নামের এক চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরবর্তীতে মিরপুর মাছ ও সবজি বাজার মনিটরিং করেন ইউএনও মহুয়া শারমিন ফাতেমা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD