1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:47 pm

বাহুবলে চোরাই সিএনজি সহ আটক ১ থানায় মামলা

Reporter
  • Updated Sunday, April 9, 2023
  • 182

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে গভীর রাতে চোরাই সিএনজি সহ এক চোরকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত গভীর রাত ৩টার দিকে উপজেলার শেওড়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের মোঃ শের আলীর ছেলে মোঃ সজিব মিয়া (২৩) চুনারুঘাট উপজেলা থেকে একটি সিএনজি অটো রিক্সা (হবিগঞ্জ-থ-১১,৭২৮৪ গাড়িটি রাতের আঁধারে চুরি করে বাহুবলে নিয়ে আসে। রাত প্রায় ৩ টা ২০ মিনিটের সময় ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতলী গ্রামের পাশে ওই সিএনজি নিয়ে তার সহপাঠীদের জন্য অপেক্ষা করছিলো সজিব। এমতাবস্থায় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের রাস্তায় টহলরত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহাসড়কের শেওড়াতলী এলাকায় একটি সিএনজি অটো রিক্সা নিয়ে সন্দেহজনক ভাবে একজন লোক অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে সিএনজি সহ সজিব মিয়াকে দেখতে পায়। এসময় সজিব মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই সিএনজি অটো রিক্সাটি চুরির বলে জানায় সজিব। পরে সজিব মিয়ার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এস আই নাজমুল হোসেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD