
বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের বাগদাইর গ্রামের পার্শবর্তী এলাকায় ফিশারী করার নামে ফসলি জমির ক্ষতি ও পানি নিস্কাশনের খালে অবৈধ খনন করার অভিযোগে মাটিকাটার কাজে ব্যবহৃত এক্সভেটর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে এক্সভেটর আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ২টার দিকে অভিযানকালে জড়িতরা পালিয়ে যায়। তবে আটককৃত ওই যন্ত্রটি স্থানীয় ইউপি সদস্য জুনাঈদ মিয়ার জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Designed by: Sylhet Host BD