1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত :: পিডিবির প্রকৌশলী বললেন- ‘লোডশেডিংয়ের কোনো সময় নাই’

Reporter
  • Updated Sunday, April 16, 2023
  • 243

জুয়েল চৌধুরী : দেশব্যাপী চলছে প্রচন্ড তাপদাহ। এর মধ্যে হবিগঞ্জ শহরে ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুত অফিস থেকে শিডিউল দেয়া হলেও তারাই মানছে না নিয়ম। পিডিবি সূত্রে জানা গেছে, ২ ঘন্টা পর পর ১ ঘন্টা করে ২৪ ঘন্টায় ৮বার লোডশেডিং করা হবে। তবে সাহরি, তারাবিহ ও ইফতারের সময় লোডশেডিং আওতামুক্ত থাকবে। অথচ এ সকল গুরুত্বপূর্ণ সময়েই লোডশেডিং করা হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে শিডিউলের বাইরে অর্থাৎ ৪৫ মিনিট পর পর ঘণ্টা দেড়েকের জন্য নেয়া হচ্ছে বিদ্যুত। এতে পবিত্র রমজান মাসে রোজাদাররা পড়েছেন চরম বিপাকে। ইফতার, তারাবিহ নামাজ কিংবা সাহরি সব সময়ই নেয়া হচ্ছে বিদ্যুত। গরমে অতিষ্ঠ হয়ে বিদ্যুত অফিসে এলাকাবাসী একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও কেউ রিসিভ করে না। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিচ্ছে।
গত শুক্রবার থেকে গতকাল শনিবার রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে একাধিকবার লোডশেডিং করা হয়। সরকারি ছুটির দিন থাকায় অফিস আদালতে কাজ না থাকলেও বাসা-বাড়ির সাধারণ মানুষ গৃহস্থালির কাজসহ প্রয়োজনীয় কাজ সারতে মারাত্মক অসুবিধায় পড়েছেন। এ ছাড়া বয়স্ক ও শিশুদের অবস্থা গরমে আরও করুন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল।
এ বিষয়ে পিডিবির সহকারি প্রকৌশলী রকিবুল হাসান জানান, লোডশেডিংয়ের কোনো সময় নাই, যখনই বোল্ডেজ জিরো হয়ে যায় তখনই লোডশেডিং দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD