1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:27 am

কন্যা সন্তানের জন্ম নিয়ে কলহের জেরে জামাই’র হাতে শ্বশুর খুন

Reporter
  • Updated Monday, April 17, 2023
  • 150

সময় ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে কন্যা সন্তানের জন্ম নিয়ে পারিবারিক কলহের জেরে জামাই’র হাতে শ্বশুর খুন হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামে শনিবার (১৫ এপ্রিল) রাতে সিএনজি অটোরিকশাচালক সেলিম আহমদের এলোপাতাড়ি দায়ের কুপে তার শ্বশুর মকবুল মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। আহতরা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, কিছুদিন হলো সেলিম আহমদের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন। মেয়ে সন্তান জন্ম হওয়ায় মেনে নিতে পারেনি সেলিম ও তার পরিবার। মনঃক্ষুণ্ন হয়ে কয়েকদিন ধরে বাড়িতে আসেননা সেলিম। এই খবরে শ্বশুর বাড়ির লোকেরা আসলে সেলিমের পরিবারের সাথে বিরোধ বাঁধে শ্বশুর মকবুল মিয়া ও তার ছেলের। শ্বশুর আসার খবর পেলে বাড়িতে এসে শ্বশুর ও শালাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় তারা। আহত অবস্থায় শ্বশুর মকবুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় ঘাতক সেলিম ও তার ছোট ভাইকে আটক করে পুলিশে হেফাজতে রেখেছে বলে জানা গেছে।
এই ঘটনায় সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
পারিবারিক কলহের জেরে হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘাতক জামাই সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD