1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

লাখাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু :: পরিবারের দাবি হত্যা

Reporter
  • Updated Tuesday, April 18, 2023
  • 174

স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার কাটাইয়া গ্রামে রুহেনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের খলিল মিয়ার স্ত্রী। জানা যায়, ১৩ বছর আগে বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের মৃত ইজ্জত আলীর কন্যা রুহেনাকে খলিলের নিকট বিয়ে দেয়া হয়। তাদের ৫টি সন্তান রয়েছে।
গত সোমবার ভোর রাতে সাহরি খাওয়ার পর স্বামী-স্ত্রীর মাঝে কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রুহেনার অচেতন দেহ খাটে পড়ে থাকে। পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। তবে রুহেনার অভিভাবকদের দাবি খলিল তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।
ওসি নুনু মিয়া জানান, লাশ পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD