1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:09 am

আজমিরীগঞ্জে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Reporter
  • Updated Tuesday, April 18, 2023
  • 206

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং উৎপাদন খরচ কমানোর লক্ষে সারাদেশে ভুর্তুকি মুল্যে নানান ধরনের কৃষি উপকরন কৃষকদের মধ্যে বিতরণ শুরু করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উপকরণ প্রকল্পে উন্নয়ন সহায়তার ৭০% ভুর্তুতির আওতায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ৬১ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খানের সঞ্চালনায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান। আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারন সম্পাদক মনোয়ার আলী, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী, নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মোবারুল, বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, শিবপাশা চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD