1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:56 pm

বাহুবলে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ :: ধর্ষক গ্রেফতার

Reporter
  • Updated Tuesday, April 18, 2023
  • 212

বাহুবল প্রতিনিধি : বাহুবলে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লম্পট ধর্ষক ইব্রাহিম মিয়া(১৯) কে গ্রেফতার করেছে র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের জারিয়া এলাকার জনৈক ব্যক্তির কিশোরী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১২ এপ্রিল দিবাগত গভীর রাতে বাড়ি থেকে নিয়ে যায় বাহুবল গ্রামের মৃত ফারুক মিয়া ও জরিনা বেগমের ছেলে ইব্রাহিম মিয়া। ইব্রাহিম ওই কিশোরীকে শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গত ১৫ এপ্রিল ইব্রাহিম মিয়া মামলার ভয়ে এলাকা চেড়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়। শনিবার রাতে ইব্রাহিমকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, ইব্রাহিম মিয়া ছোটবেলা থেকেই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এলাকায় তার বিরুদ্ধে চুরি ছিনতাই সহ নারী গঠিত একাধিক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD