
লাখাই প্রতিনিধি : লাখাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে উপজেলার অসহায়, দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের নেতৃত্বে কালাউক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার ২৮৪ জন দুস্থ, গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, তেল, চিনিগুড়া চাল, গুঁড়া দুধ ও সেমাই। বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া খাদ্যসামগ্রী পেয়ে অসহায়, দুস্থ, গরিব ও প্রতিবন্ধীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Designed by: Sylhet Host BD