1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:58 am

আজমিরীগঞ্জে প্রগতি লাইফ ইন্সুরেন্স কর্তৃক গ্রাহকরে মৃত্যুদাবী চেক হস্তান্তর

Reporter
  • Updated Thursday, April 27, 2023
  • 224

মোঃ আবু তালেব : আজমিরীগঞ্জে প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড কর্তৃক আয়োজিত গ্রাহক মরহুম মেরাজ মিয়া এর মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ এর কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার শাহীনুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসাইন মোবারুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর (এইচ.আর) ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মৌলদ মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ শাহজাহান মিয়া। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুবরাজ দাস ও হাওয়া বেগম প্রমুখ।
এসময় মরহুম মেরাজ মিয়ার নমীনি তার মেয়ে সাদিয়া বেগমকে মৃত্যুদাবীর ৬৪,৯৬০/- টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড বীমা শিল্পে দেশ ও দেশের মানুষের উন্নয়নে এগিয়ে যাচ্ছে এবং বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ও গ্রাহকের ভবিষ্যৎ এর চিন্তা করে বীমা কোম্পানীটি দিন দিন এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD