1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:22 pm

যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুজিত গ্রেফতার

Reporter
  • Updated Thursday, April 27, 2023
  • 205

স্টাফ রিপোর্টার : স্ত্রীর যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি সুজিত কুড়ি (৪০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে সদর থানার ওসি গোলাম মর্তুজার নির্দেশে এসআই সোহেল দেব, বিজু সিংহ ও শিবলু মজুমাদারসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে শহরের দানিয়ালপুর গ্রামের সুভাষ কুড়ির পুত্র। পুলিশ জানায়, স্ত্রীর যৌতুক মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। গতকাল বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD