
জুয়েল চৌধুরী : বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে শেফা আক্তার (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই ফজলু মিয়া লাশের সুরতহাল তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরন করে। সে ওই গ্রামের বাহার মিয়ার কন্যা ও সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়ভাবে জানা গেছে, সে প্রচন্ড মাথাব্যথায় ভুগছিল। চিকিৎসার জন্য তাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে। গত ৩০ এপ্রিল সে এসএসসি পরীক্ষা দেয়। ধারণা করা হচ্ছে, মাথা ব্যথার যন্ত্রনা সহ্য করতে না পেরে সে মৃত্যুর পথ বেঁেছ নেয়। এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা।
Designed by: Sylhet Host BD