1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:06 pm

মহাসড়কের নসতরপুরে বাস চাপায় পথচারী নিহত :: সড়ক অবরোধ

Reporter
  • Updated Thursday, May 4, 2023
  • 197

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসচাপায় কালা মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের নসরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালা মিয়া নসরতপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, কালা মিয়া মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সড়কের উভয় দিকে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
ওসি নাজমুল জানান, পুলিশ শ্যামলী পরিবহনের বাসটি আটক করার পর চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD