
স্টাফ রিপোর্টার : বাহুবলে মুক্তিযোদ্ধার ওপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগের মামলার প্রধান আসামি হেলাল মিয়া (৩৫) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। সে উপজেলার ভাদেশ^র ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুল মন্নানের পুত্র।
জানা যায়, গত ১২ অক্টোবর একই গ্রামের মৃত হাজি আনছব উল্লার পুত্র বীর মুক্তিযোদ্ধা বর্তমান মেম্বার হাবিব উল্লাহর ওপর হামলা চালায় একই গ্রামের হেলাল উদ্দিন ও আব্দুল মন্নানসহ বেশ কয়েকজন। এক পর্যায়ে তারা মুক্তিযোদ্ধাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা করলে পুলিশের তাড়া খেয়ে গতকাল হেলাল আদালতে আত্মসমর্পণ করে।
Designed by: Sylhet Host BD