1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:00 pm

শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে ডিবির অভিযান :: বিপুল পরিমাণ মাদকসহ আটক দুই

Reporter
  • Updated Thursday, May 4, 2023
  • 233

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবু তাহেরের পুত্র মামুন মিয়া (২৫) কে ১৫০ পিস ইয়াবাসহ বুধবার সন্ধ্যায় আটক করা হয়।
অপরদিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকার সেলিম মিয়ার চায়ের দোকানের সামন থেকে ১০ কেজি গাঁজাসহ লাখাই উপজেলার বামৈ গ্রামের মন্টু মিয়ার পুত্র হানিফ আলী (২২) কে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি সফিকুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার মাদক আইনে পৃথক দুইটি মামলা দিয়ে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD