1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:07 am

লাখাইয়ে অবৈধভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করায় নোমান মোল্লাসহ ২ জনকে লাখ টাকা জরিমানা

Reporter
  • Updated Saturday, May 6, 2023
  • 224

স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার কৃষ্ণপুরে পতিত জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় নোমান মোল্লা ও সিরাজুল ইসলাম নামের ২ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা এ অর্থদণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্তর বন্দের বিল বড় পুটিয়ার ভাটি নামের পতিত জমিটিতে স্থানীয় এলাকাবাসী গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছিল। কৃষ্ণপুর মৌজার ১১১২ নম্বর খতিয়ানে মালিকানা বিহীন পতিত ‘ছুট’ জমি হিসাবে এটি অন্তর্ভুক্ত হয়। বিভিন্ন কৌশল খাটিয়ে জালিয়াতির মাধ্যমে নোমান মোল্লা নামের ওই ব্যক্তি জমিটি নিজের নামে আর এস রেকর্ড ভুক্ত করেন। ইদানিং জমিটিকে দখল করার জন্য হঠাৎই ড্রেজার মেশিন দিয়ে ওই স্থান থেকে মাটি উত্তোলন করতে থাকেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একই দিনে সন্ধা ৭ টার দিকে কৃষ্ণপুর পটিয়াবিল নামক এলাকায় লক্ষীপুর গ্রামের সিরাজুল ইসলাম কে একই আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় লাখাই থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ জহির আলী ও সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD