1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:41 pm

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে বন্দি বানিয়াচংয়ের যুবক

Reporter
  • Updated Sunday, May 7, 2023
  • 191

স্টাফ রিপোর্টার : স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিয়ে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে বন্দি হয়েছেন বানিয়াচংয়ের ফারুক মিয়া (৩২) নামে এক যুবক। তাকে প্রায় ১ মাস ধরে আটক করে মুক্তিপণের জন্য শারিরীক ভাবে নির্যাতন করছে চক্রটি। শুক্রবার লিবিয়ায় তাকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। এতে দেখা যায় তাকে বেধড়ক বেত্রাঘাত করা হচ্ছে। ফারুক মিয়া ওই উপজেলার কুমড়ি গ্রামের পল্লী চিকিৎসক হাফিজুর রহমান ওরফে ফটিক মিয়ার ছেলে।
এদিকে, তাকে নির্যাতনের ১৬ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওটি দেখে মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন তার পিতা হাজিজুর রহমান ফটিক মিয়াসহ পরিবারের লোকজন। নিরুপায় হয়ে তারা ফারুক মিয়াকে দ্রত উদ্ধারে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে লিবিয়ায় নির্যাতিত ফারুক মিয়ার পিতা পল্লী চিকিৎসক হাফিজুর রহমান ওরফে ফটিক মিয়া বলেন, ‘টাকার জন্য লিবিয়ায় মাফিয়ার সদস্যরা আমার ছেলেকে নির্যাতন করছে। ভিডিও দেখে এমনিতেই অসুস্থ হয়ে পড়েছি। কিছু বলতে পারছি না। আপাতত এ বিষয়ে আমার ভার্সিটিতে পড়ুয়া ছেলে বলতে পারবে, যে সব কিছু জানে। আমি আইনে সহযোগীতার জন্য পুলিশের কাছে যাবো।
এ ব্যাপারে জানতে চাইলে ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরী বলেন, ‘প্রায় ৩ মাস পূর্বে ইউরোপ যায় কুমড়ি গ্রামের পল্লী চিকিৎসক ফটিক মিয়ার ছেলে ফারুক মিয়া। তবে জানা গেছে ১ মাস ধরে লিবিয়ায় মাফিয়া চক্রের সদস্যরা তাকে নির্যাতন করছে। চক্রটি এর আগেও দু’বারে তার পরিবারের কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পুনরায় চক্রটি আরও ১১ লাখ টাকা মুক্তিপণ দাবী করে তাকে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে প্রেরণ করেছে’।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD