1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:49 pm

শায়েস্তাগঞ্জে ঘরের আলমিরা পড়ে প্রাণ গেল শিশু ইমনের

Reporter
  • Updated Tuesday, May 23, 2023
  • 205

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে ঘরের আলমারি পড়ে ইমন আহমেদ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ২২ মে সকাল ১১ টার দিকে উপজেলার অলিপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমন একই এলাকার মনির হোসেনের ছেলে।
স্বজনরা জানান, সকালে ইমন ঘরে খেলাধুলার একপর্যায়ে ঘরে থাকা আলমারিতে ধাক্কা দেয়। এ সময় দুর্ঘটনাবশত তার ওপর আলমারিটি পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD