1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:35 am

শাহজালাল মাজার জিয়ারতে যাওয়ার পথে বাহুবলে সড়ক দূর্ঘটনায় ৩ নারী নিহত

Reporter
  • Updated Sunday, May 28, 2023
  • 264

মনিরুল ইসলাম শামিম : ঢাকা-সিলেট মহা-সড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে গভীর রাতে পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারীর করুন মৃত্যু ও ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে। নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
এ দূর্ঘটনায় এই গ্রামের মুক্তা আক্তার (৫৫), সোহেল (৩৫), আনোয়ারা খাতুন (৬০), পরান মিয়া (১৩), মনি (১৭), মামুন মিয়া (২১) সহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে একটি পিকআপ ভ্যান ১৫ জন যাত্রী নিয়ে সিলেট হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়া হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার মৌছাক নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ নারী নিহত হয়। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান জানান, মরদেহগুলো উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD