
স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জের রেল কলোনী ও বস্তির অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রেল কর্তৃপক্ষ এ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ স্টেশন ও আশপাশের বস্তি ও কলোনীতে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে সরকারের লাখ লাখ টাকার রাজস্বের ক্ষতি করছে। বিষয়টি নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ হলে রেলের মহা-পরিচালকের নজরে আসে। গতকাল তার নির্দেশে দিঘীরপাড়, দাউদনগর, সুইপার কলোনীসহ বিভিন্ন বস্তির অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে যদি আবারও কেউ বিদ্যুত সংযোগ দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা নেয়ার হুশিয়ারী প্রদান করা হয় এবং অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়।
Designed by: Sylhet Host BD