1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:12 pm

শায়েস্তাগঞ্জে হকার সাত্তারের বোনকে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা

Reporter
  • Updated Tuesday, May 30, 2023
  • 196

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জের পত্রিকা বিক্রেতা সাত্তারের বোন নির্যাতনের শিকার রেহানার আক্তার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতে মামলা করেছে। গতকাল সোমবার দুপুরে স্বামী মিনহাজ উদ্দিন, তার বোন জামাই সেলিম মিয়া ও চাচাতো বোন সুলতানাকে আসামি করে এ মামলা করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে আদেশ দেন।
বাদি পক্ষে মামলা করেন এপিপি মোঃ আতাউর রহমান। তিনি জানান, জগন্নাথপুর গ্রামের কদর আলীর কন্যা রেহানাকে গত ১২ মে আব্দুল মন্নাফ, তার পুত্র মিনহাজ, সেলিম ও সুলতানাসহ বেশ কয়েকজন রেহানাকে যৌতুকের জন্য মারপিট করে জখম করে আটকে রাখে। কাউন্সিলর আছমা আব্দুল্লাহ ও পুলিশ রেহানাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা করায়। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যার পর শায়েস্তাগঞ্জের কাউন্সিলর সাইদুর রহমানের মধ্যস্থতায় সালিশ বিচার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রেহানার শশুর বাড়ির লোকজন কেউ না আসায় আদালতে নিরূপায় হয়ে মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD