1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:38 am

লাখাইয়ের ৩৮টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করলেন এমপি আবু জাহির

Reporter
  • Updated Wednesday, May 31, 2023
  • 216

স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই ল্যাপটপগুলো বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। এর ফলে প্রাথমিকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত হবে। তিনি ল্যাপটপগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য শিক্ষকদের নির্দেশনা দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া কাস পরিচালনার জন্য এ ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD