
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার সারাদিন ছিল তপ্ত রোদ। শেষ বিকাল থেকে বইতে শুরু করেছিলো মৃদু বাতাস। হচ্ছিলো না লোডশেডিং। এতে সমস্ত রাত গরমের তীব্র উষ্ণতা কাটিয়ে কিছুটা প্রশান্তিতে কেটেছিল হবিগঞ্জ জেলাবাসীর সময়। রাতে জেলা সদরসহ বেশ কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি হয়। পরদিন থকে সারা জেলায়ই বৃষ্টি হয়।
গতকাল রোববার বিকাল পর্যন্ত বৃষ্টির টেপটেপানি থাকলেও সন্ধ্যার আগে হারিয়ে যায় বৃষ্টি। এদিকে, বৃহস্পতিবার বিকালের আগ পর্যন্ত যে হারে লোডশেডিং ছিল গত দু’দিন ধরে তাও কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে।
জ্যৈষ্ঠের দাবদাহে গত দুই সপ্তাহে সারাদেশসহ হবিগঞ্জ জেলাবাসীর জনজীবন অতিষ্ঠ ছিল। কর্ম জীবন মুখ থুবড়ে পড়েছিলো। স্থবির হয়ে আসছিলো সাধারণ মানুষের জীবন। বিশেষ কোনো কাজ ছাড়া ঘর থেকে বের হননি মানুষ। যারা বাইরে বের হতেন তাদের প্রায় সকলেই জীবিকার তাগিদে বাধ্য হয়েই বাইরে এসেছিলেন। লোডশেডিং-এর কারণে জীবনের যন্ত্রণা বেড়ে গিয়েছিলো। তীব্র দাবদাহ আর বিদ্যুতহীনতা এ উপজেলার মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল। দখিনা বাতাস আর রিমঝিম বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে জনসাধারণের মাঝে।
Designed by: Sylhet Host BD