1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

লাখাইয়ে প্রবীণ পুষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Monday, June 12, 2023
  • 207

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে প্রবীণ পুষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ সপ্তাহব্যাপী কার্যক্রমে অংশ হিসেবে গতকাল রবিবার (১১ জুন) সকাল ১১ ঘটিকায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সভাকক্ষে প্রবীণ পুষ্টি ও আলোচনা অনুষ্ঠিত সভায় লাখাই উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা আর.এম.ও ডাঃ তাজরিন মজুমদার এর সভাপতিত্বে ও স্যানেটারী কর্মকর্তা বিধান চন্দ্র সোম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা সমাজসেবা অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত আফজালুর রহমান।
“মুজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিবাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বক্তারা পুষ্টির উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। উক্ত আলোচনা সভায় অংশ গ্রহন করেছেন লাখাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় সহ আরো ৯ জন বীর মুক্তিযোদ্ধা, এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ প্রমুখ। পরিশেষে সভাপতি ডাঃ তাজরিন মজুমদার সভা সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD