1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:28 am

মহাসড়কের দয়ামীরে দাড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা :: নিহত ৩

Reporter
  • Updated Tuesday, June 13, 2023
  • 154

নিজস্ব প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার (১২ জুন) সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন। তিনি বলেন, সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় কিছু সময়ের জন্য থেমে থাকে। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন ৫/৬ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD