1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:05 am

মাধবপুরে ডিএনসির অভিযানে ৩শ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter
  • Updated Tuesday, June 13, 2023
  • 209

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) হবিগঞ্জ কার্যালয়ের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ‘ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
গতকাল সোমবার (১২ জুন) সকাল ৯টা দিকে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে’র সহকারী পরিচালক সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে রেইডিং টিম মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর ৭নং ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হলো- মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাশিপুর গ্রামের সৈয়দ আলীর মেয়ে মোছা:ফারজানা আক্তার (২৮)।
এ বিষয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD