
বাহুবল প্রতিনিধি : বাহুবলে বাড়ির পাশের হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া (৩০) ওই গ্রামের সুন্দর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান। তিনি বলেন, সেলিম মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম জানান, সেলিম দুপুরে হাওরে কাজ করতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। সেলিম মিয়া ৪ সন্তানের জনক।
Designed by: Sylhet Host BD