1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:46 am

হবিগঞ্জে লক্ষ্যমাত্রার অর্ধেক বোরো ধানও সংগ্রহ হয়নি এক মাসে

Reporter
  • Updated Saturday, June 17, 2023
  • 229

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় বোরো ধান-চাল সংগ্রহ শুরুর এক মাসে সরকারের দেওয়া লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ হয়নি। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৪২ শতাংশ ধান এবং ৩৬ শতাংশ সেদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে বলে জানয়েছে খাদ্য বিভাগ। তবে আগামী ৩১ আগস্ট বেঁধে দেওয়া শেষ সময়ের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে তারা আশাবাদী। সকালে হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মার্মা এ তথ্য জানিয়েছেন।
লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার জেলার ১৪টি অটো রাইস মিল থেকে ১৪ হাজার ৪২৪ টন সেদ্ধ চাল এবং তালিকাভুক্ত কৃষকদের কাছে থেকে ৬ হাজার ৬৫৯ টন ধান সংগ্রহের কথা। এর বিপরীতে গত ১০ মে থেকে গতকাল (মঙ্গলবার, ১৩ জুন) পর্যন্ত এক মাসে ২ হাজার ৮৩৯ টন ধান ও ৫ হাজার ১৭৪ দশমিক ২৭০ টন চাল সংগ্রহ হয়েছে।
খাদ্য বিভাগের হিসেব মতে ধান সংগ্রহ কার্যক্রমে হবিগঞ্জ সদর উপজেলায় ৫৪৫ টনের বিপরীতে ২১০ টন, শায়েস্তাগঞ্জে ১২৮ টনের বিপরীতে ৯৪, লাখাইয়ে ৬০৭ টনের বিপরীতে ১৩৮, মাধবপুরে ৬২৬ টনের বিপরীতে ২৪০, চুনারুঘাটে ৬৩৭ টনের বিপরীতে ৭৬, বাহুবলে ৪৫৬ টনের বিপরীতে ২৭৮, নবীগঞ্জে ১ হাজার ৩৮ টনের বিপরীতে ৩০৩, বানিয়াচংয়ে ১ হাজার ৮২৯ টনের বিপরীতে ৯০০ এবং আজমিরীগঞ্জ উপজেলা থেকে ৭৯৩ টনের বিপরীতে ৬০০ টন ধান সংগ্রহ করা হয়েছে।
সেদ্ধ চাল সংগ্রহের ক্ষেত্রে হবিগঞ্জ সদর উপজেলায় ৩ হাজার ৯৪৩ টনের বিপরীতে ৭৩৫ টন, লাখাইয়ে ২ হাজার ৩৫৬ টনের বিপরীতে ৮১০, মাধবপুরে ১ হাজার ৯০৪ টনের বিপরীতে ৮৩, চুনারুঘাটে ৩ হাজার ২০৮ টনের বিপরীতে ২০০৪, বাহুবলে ১২৪ টনের বিপরীতে ৮১, নবীগঞ্জে ৫৫২ টনের বিপরীতে ২৭৯ এবং বানিয়াচং উপজেলায় ২ হাজার ৩৩৭ টনের বিপরীতে ১ হাজার ১৭৯ টন সংগ্রহ করা হয়েছে।
জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মার্মা বলেন, এবার সরকার সঠিক সময়ে লক্ষ্যমাত্রা দিয়েছে। কৃষকরা ধান উৎপাদন করে গোলায় তুলেছেন। তালিকাভুক্তরা গুদামে ধান সরবরাহ অব্যাহত রেখেছেন। যেভাবে কার্যক্রম চলছে ৩১ আগস্টের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD