1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:05 am

ঈদে ফেরদৌস ওয়াহিদ

Reporter
  • Updated Thursday, June 22, 2023
  • 203

সময় ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] ঈদের ব্যান্ড শোতে গান শোনাবেন নন্দিত কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় থাকছে তাঁর পরিবেশনা। ‘মিউজিক্যাল এক্সপ্রেস’ শিরোনামের অনুষ্ঠানে তাঁর কণ্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘আগে যদি জানতাম’ এবং ‘প্রেম তো কোনো লেখনী নয়’ গান দুটি। শাহ জামান মিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন নাহিদা আফরোজ সুমি।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘অনেক নামকরা ব্যান্ড ও শিল্পীর জন্ম হয়েছে বিটিভিতে গান পরিবেশন করার মাধ্যমে। ব্যান্ড শো তরুণ দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ঈদে এ রকম একটি অনুষ্ঠানে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছি, ভেবে ভালোই লাগছে। পুরোনো গানের পাশাপাশি নতুন গানটি শ্রোতারা বেশ পছন্দ করবেন।’ ব্যান্ড শোর প্রযোজক জানান, দুই পর্বের এ আয়োজনে থাকছে ফেরদৌস ওয়াহিদ ছাড়াও থাকছে আভাস, বিন হাই ব্যান্ড, কিশোর অ্যান্ড ফ্রেন্ডস, লালন, মেঘদল ও এফ মাইনরের পরিবেশনা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD