1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:26 am

কবি ফখর উদ্দিন ঠাকুরের মৃত্যুবার্ষিকী আজ

Reporter
  • Updated Friday, June 23, 2023
  • 187

প্রেস বিজ্ঞপ্তি : মানবতাবাদী কবি ফখর উদ্দিন ঠাকুরের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৫ সালের ২৩ জুন মৃত্যুবরণ করেন। কবি ফখর উদ্দিন ঠাকুর ১৯৪৪ সালের ৩০ নভেম্বর মৌলভীবাজারের মোস্তফাপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। মামাবাড়ির প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষা গ্রহণ শুরু হয়। কবির পৈত্রিক নিবাস বানিয়াচঙ্গের ঠাকুরপাড়ায়। তবে নিভৃতচারী এ কবি জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন হবিগঞ্জ শহরের টাউন হল সড়কস্থ বাসভবনে। যৌবনে তিনি উচ্চ শিক্ষার উদ্দেশে ইংল্যান্ড গমন করেন। দেশে থাকাবস্থায়ই তাঁর কাব্যচর্চার সূচনা ঘটে, পরে বিদেশে অবস্থানকালীন সময়েও তা চলমান থাকে। ১৯৬৯ সালে শিক্ষা সমাপ্ত করে দেশে ফিরে লেখালেখিতে আরও ব্যস্ত হয়ে পড়েন। ১৯৭৪ সালে মাধবপুরের কাশিমনগর নিবাসী মেডিকেল কলেজ ছাত্রী সায়েরা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনের ব্যস্ততা তাঁকে কাব্যচর্চা থেকে বিরত রাখতে পারেনি। ’৯০-এর দশকের পুরোটা সময় তাঁর কাব্যচর্চায় আচ্ছন্নতার কাল। ২০০০ সালে প্রকাশ করেন কাব্যগ্রন্থ ‘দ্য ভয়েস অব দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট’। এরপরও তাঁর কাব্যচর্চার গতি অবারিত থাকে। ২০০৫ সালের ২৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবে রেখে যান অসংখ্য অপ্রকাশিত কবিতা। আজ বাদ আছর টাইন হল সড়কস্থ বায়তুল আমান মসজিদ ও রাজনগর কবরস্থান সংলগ্ন মসজিদে কবির আত্মার মাগফেরাত কমনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া কবিপত্নী ডাঃ সায়েরা চৌধুরী ও কবি-তনয়া ডাঃ তান্নি হাজেরা ঠাকুর সকল আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের নিকট কবির জন্য দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD