1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:09 am

লাখাইয়ে বিনামূল্যে চিকিৎসা পেলেন সহস্রাধিক নারী-পুরুষ

Reporter
  • Updated Saturday, July 8, 2023
  • 186

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে সহস্রাধিক নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এর আয়োজন করে রহমতে আলম ফাউন্ডেশন। গতকাল শুক্রবার (৭ জুলাই) উপজেলার ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে সকাল দশটা থেকে বেলা ৪টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম।
রহমতে আলম ফাউন্ডেশনের সভাপতি মুহসিনুল করীম জানান, সিলেট উসমানী মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. এসএম হাবিবউল্লাহ সেলিমসহ ১০জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে উপজেলার নারী-পুরুষ ও শিশুসহ অন্তত সহস্রাধিক রোগীর মাঝে এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, রহমতে আলম ফাউন্ডেশন প্রতি বছরই ওষুধ বিতরনসহ বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD