1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:09 pm

বাহুবলে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত হয়ে কৃষক হাসপাতালে

Reporter
  • Updated Thursday, July 13, 2023
  • 203
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের ফরিদপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ফুল মিয়া (৪৫) নামের এক নিরীহ ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরকম ঘটনায় উত্তেজনা চলছে। আবারও ভয়ানক কোনো ঘটনা ঘটতে পারে। সে ওই গ্রামের রফিক মিয়ার পুত্র।
জানা যায়, একই গ্রামের মৃত আজম উদ্দিনের পুত্র আহাদ মিয়ার সাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বাগবিতন্ডা হয় ফুল মিয়ার। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে আহাদ মিয়া, আউলি মিয়া, সোহেল মিয়া, সাব্বিরসহ কয়েকজন লোক ফুল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD