1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

লাখাইয়ে বামৈ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

Reporter
  • Updated Friday, September 8, 2023
  • 222

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ৪ নং বামৈ ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে পরিষদের বিভিন্ন খাতা পত্র পর্যালোচনা করে পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরক ও ইউপি সচিব কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং বর্তমানে খাতার পত্রের অসম্পূর্ণ কাজ গুলি অতিদ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন।
এ ব্যপারে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরক ও সচিব কে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD