1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

লাখাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter
  • Updated Sunday, September 10, 2023
  • 224

লাখাই প্রতিনিধি : লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক সহ বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপতারকৃতরা হলেন দরছ মিয়া, আলআমিন, হুমায়ুন আহমেদ, সুমন মিয়া ও জালাল মিয়া। লাখাই থানার এস আই শৈলেশ চন্দ্র দাস ও জালাল আহমেদ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে পলাতক জালাল আহমেদ কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করেন। অপর অভিযানে এসআই জালাল আহমেদ স্থানীয় বুল্লা বাজারে সন্দেহ ভাজন আসামী পশ্চিম সিংহগ্রামের মৃত তফু মিয়ার ছেলে দরছ মিয়া (৪৮), বরজু মিয়ার ছেলে আল আমিন (২৪), সহিদ মিয়ার ছেলে হুমায়ুন আহমেদ (৩৫) ও বামৈ গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় তাদের কে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আসামীদেরকে গতকাল শনিবার জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD