1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:45 am

বানিয়াচংয়ে টমটম উল্টে বৃদ্ধ নিহত :: আহত ৪

Reporter
  • Updated Tuesday, September 12, 2023
  • 176

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলার ইকরাম আলমবাজার আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক টমটম উল্টে চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরো চারজন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমবাজার থেকে একটি টমটম উত্তর সাঙ্গরের উদ্দেশে রওনা দেয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়। এতে চাঁন মিয়াসহ ৫ যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন ডাক্তার। তিনি উত্তর সাঙ্গর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এ ছাড়া মন্নাফ মিয়া নামের এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বানিয়াচং থানার ওসি দেলোয়াড় হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD