1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:47 am

‘স্বাধীন মত প্রকাশে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না’

Reporter
  • Updated Thursday, September 14, 2023
  • 234

হবিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন
সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক

স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না। এই আইন তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে সহায়ক ভূমিকা রাখবে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইকিউবেশন সেন্টার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসবকথা বলেন।
তিনি বলেন- ‘আজ সংসদে সাইবার নিরাপত্তা আইন উত্তাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সাইবার নিরাপত্তা আইনটি প্রণয়নের যে উদ্যোগ গ্রহণ করেছেন এর ফলে সাংবাদিক বন্ধু, শিল্পী, সাহিত্যিকদের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে না।’
পলক বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে মাত্র চারটি ধারাকে অজামিনযোগ্য করা হয়েছে। হ্যাকিং, সাইবার ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি- যেসব বিষয় রয়েছে সে ধারাগুলোকে অজামিনযোগ্য করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ধারাগুলো জামিনযোগ্য করা হয়েছে।’
তিনি বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে সাংবাদিক বন্ধু ও আইনমন্ত্রীকে ডেকেছিলাম। আলোচনার পরিপ্রেক্ষিতে কেউ যদি মিথ্যা মামলা করেন তা যদি প্রমাণিত হয় তাহলে বাদীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ আনা হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী একটি ম্যাসেজ দিতে চান, বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ করতে চান। এখানে স্বাধীন মত প্রকাশে কোনও বাধা ও মনস্তাত্ত্বিক কোন চাপ থাকবে না।
প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে। সব অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, ৮ একর জমির উপর ৮০ কোটি টাকা ব্যয়ে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপর আর এ এলাকার কোনো যুবক, যুবতীকে চাকরির পেছনে দৌড়াতে হবে না। বিদেশে যেতে হবে না। তারা এখানেই কাজ শিখে স্বাবলম্বী হতে পারবে।’
এর আগে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুলর্ভপুর গ্রামে ৮০ কোটি টাকা ব্যয়ে আট একর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির এমপিসহ জেলা-উপজেলা প্রশাসন ও আইসিটি বিভাগের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD