1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:16 am

বানিয়াচংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো শাখা উদ্বোধন

Reporter
  • Updated Thursday, September 21, 2023
  • 154

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত জীবন বীমা কোম্পানী সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো শাখা উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনে গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার (নতুন বাজারে) কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মীর রাশেদ বিন আমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির শুভ উদ্বোধন করেন। পরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মীর রাশেদ বিন আমান। ইউনিট ম্যানেজার মোঃ জুয়েল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ও মোঃ ওবায়দুর রহমান মন্ডল, সেলস ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, সহকারী সেলস ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আজিম, শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল হাসান (রাশেল) ও আব্দুল কুদ্দুস মজুমদার, এসিস্ট্যান্ট সেলস্ ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আজিম, ইউনিট ম্যানেজার এবং বানিয়াচং মেট্রোর ব্রাঞ্চ ইনচার্জ অসীম উদ্দিন খান, এফএ মোঃ তছসির মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD