1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:52 am

শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাব :: চক্রের সদস্য বানিয়াচংয়ের কারিন্দ্র সরকার আটক

Reporter
  • Updated Thursday, September 21, 2023
  • 150

জাবেদ তালুকদার : হবিগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে একটি জালনোট চক্রের সিণ্ডিকেট জাল টাকা ছড়িয়ে মানুষদের বিপাকে ফেলেছে। বিশেষ করে ওই চক্রটি ঈদ ও দূর্গাপূজা এলে মাথাছড়া দিয়ে উঠে। জেলায় তাদের একটি চক্র রয়েছে। যাদের মাধ্যমে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেয়া হয় জাল টাকা। বিষয়টি র‌্যাবের নজরে এলে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদরের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের ছেলে কারিন্দ্র সরকার (৪৫)।
র‌্যাব-৯ এর সিনিঃ এএসপি (মিডিয়া অফিসার) আফসান আল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD