1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:47 pm

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা :: বালু জব্দ

Reporter
  • Updated Thursday, September 21, 2023
  • 173

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের হাকাজুড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা ও উত্তোলন কৃত বালু জব্দ করেন। জানাযায়- রানীগাঁও ইউনিয়ন এর সাবেক মেম্বার মোঃ মিজান দীর্ঘদিন যাবত হাকাজুড়া মনিপুর এলাকার বিভিন্ন নালা ও পতিত জমি দখল করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে চোরাই পথে বিক্রি করে আসছিল। গতকাল বুধবার দুপুরে ২০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক থানার একদল পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক উত্তোলন কৃত বালু জব্দ করেন এবং অবৈধ বালু খেকো মিজান মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD