1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:13 pm

চুনারুঘাটে কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ’র চেক প্রদান

Reporter
  • Updated Thursday, September 28, 2023
  • 160

পিন্টু অধিকারী : আর্থিক ও কৌশলগত সহযোগীতার জন্য লেপসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু, ভেলাবিল, চান্দপুর, কাপাই, কুষ্ঠ ও প্রতিবন্ধী সাবলম্বী দল নিয়ে গঠিত লস্করপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
গতকাল বুধবার সকালে কুষ্ঠ ও প্রতিবন্ধী আর্থিক সহায়তার চেক তুলে দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ফেডারেশনের সমন্বয়কারী রতিশ রঞ্জন দেব, লস্করপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি, রবীন্দ্র মুন্ডা, সম্পাদক পাকলু মুন্ডা, উপজেলা সিআরপি রিপন শুদ্ধসবর, কুষ্ঠ ও প্রতিবন্ধী সদস্যবৃন্দ।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, এই কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী ও সাধারন প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। উক্ত কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী ও সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।
লস্করপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি রবীন্দ্র মুন্ডা দি লেপসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD