1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:47 am

ঢাকা-সিলেট মড়াসড়কের বাহুবলে ট্রাক চাপায় প্রাণ গেল মা-ছেলের :: আহত ৩

Reporter
  • Updated Monday, October 2, 2023
  • 242

জুয়েল চৌধুরী : ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে ট্রাক চাপায় মহিলাসহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের দৌলতপুর ব্রিজে।
জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিযার স্ত্রী জমিলা খাতুন (৪৫) ও ছেলে মতিবুর রহমান (২৫) সহ ৪/৫ জন সিএনজি অটোরিক্সা নিয়ে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এসময় মহাসড়কের দৌলতপুর ব্রীজের কাছে এলে পিছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। এসময় জমিলা খাতুন (৪৫) ঘটনাস্থলেই মারা যান।
এমতাবস্থায় পথচারী লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে জমিলা খাতুনের লাশ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD