1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

লাখাইয়ে ভর্তুকীর কৃষিযন্ত্র দিয়ে চলছে রমরমা বানিজ্য শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

Reporter
  • Updated Tuesday, October 3, 2023
  • 168

গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জের দৈনিক সময় পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি দেয়ার আমি উপজেলা কৃষি অফিসারের কাছে আবেদন করি এবং ভর্তুকি মূল্যের অংশ বাদে ঋণ করে প্রায় লক্ষাধিক টাকায় পাওয়ার টিলার সিডার ক্রয় করি। লাখাই হাওরাঞ্চল এলাকা হওয়ায় আমার আশে পাশে দীর্ঘসময় বর্ষার পানি তাকে তাই উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকারকে অবগত করেই অন্য জায়গায় ভাড়ায় ব্যবহার করি। আমি যখন ক্রয় করি উপজেলায় কর্মরত জ্যোতিলাল গোপ বাবু চুক্তি করার সময় বলেন নাই যে আমি যন্ত্র ভাড়া দিয়ে ব্যবসা করতে পারবো না। তারপর ই-মেইলে উপজেলা অফিসারের বরাবর দরখাস্থ দিয়ে অনুমতিও নিয়ে অন্য স্থানে নিয়াছি । উপ সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য দুই দিন বাড়ীতে গিয়ে যন্ত্র আনার কথা বলছেন তখনও বর্ষার পানি। আমার যন্ত্র আমার অধীনেই আছে। একটি স্বার্থপর কুচক্রী মহলের লোকজনের কাছে আমার উন্নতি সহ্য হয়না বিধায় তারা আমার পাওয়ার টিলার সিডার বিক্রি করেছি বলে এলাকায় প্রচার করছে। উপজেলা কৃষি অফিস আমার কৃষক গ্রুপেও আমাকে সরিষা ও ধান প্রদর্শনীর সার দিয়েছে। সরকারি সার সময় মতো না পাওয়ায় আমি বিভিন্ন সার কিনে জমিতে দিয়েছি। আমার সাথে অন্য কৃষকরা ও কৃষি প্রনোদনার আওতায় চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে বীজ ও সার পেয়েছে তাদের সারও আমার সারের বস্তার একত্রে ছিল। সরকারীভাবে কোন টিএসসি সার দেয়া হয়েছে বলে জানা নেই। সরকারী সার ও আমার খরিদা সার জমিতে ব্যবহারের পর কিছু বাড়তি সার ছিলো তা কি নষ্ট করা উচিত ছিলো।
উপজেলা কৃষি অফিসার নিজেও সাংবাদিক মনির সহ তাকে ডাকেন এবং আমাদের নিজেদের ধন্ধ নিরসনের চেষ্টা করে ব্যর্থ হন। আমার প্রতি সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে ও নিজের স্বার্থে এবং আমার বিরোধী পক্ষের কিছু লোকজনের সাক্ষাৎকার নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধেও মানহানি কর ভাষা ব্যবহার করে ফেসবুকে ও পত্রিকায় প্রকাশ করা হয়েছে। সামাজিক ভাবে আমার ও একজন কর্মকর্তার মানসম্মান নষ্ট করার জন্য মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে কৃষি বিভাগের তথা সরকারের কৃষি উন্নয়নমূলক কাজের ব্যাঘাত করে কৃষকদের বঞ্চিত করেছে। আমি ওই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশে বিরত থাকতে অনুরোধ করছি।

প্রতিবাদকারী
আশীষ দাশ গুপ্ত
স্বজন গ্রাম, লাখাই হবিগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD