1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

আজমিরীগঞ্জের শিবপাশায় পানিতে ডুবে শিশু নিহত

Reporter
  • Updated Wednesday, October 4, 2023
  • 179

স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরি গ্রামে মার্জিয়া আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের নিজাম উদ্দিনের কন্যা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল মার্জিয়া। এক পর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজেও সন্ধান পায়নি। ঘণ্টাখানেক পড়ে ওই শিশুর দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির এসআই ফজলুর রহমান ঘটনাস্থলে যান। কিন্তু অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে লাশ দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD