1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:31 pm

মুক্তিযুদ্ধে একই পরিবারের ৯ শহীদের স্বরণে চুনারুঘাটে ‘স্মৃতিস্তম্ভ’

Reporter
  • Updated Sunday, October 8, 2023
  • 164

স্টাফ রিপোর্টার : চুনারুঘাটে মহান মুক্তিযুদ্ধে হত্যার শিকার হন একই পরিবারের নয় জন। এ নয়জন শহীদের স্বরণে ‘স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলপুর (বর্তমান) গ্রামে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একই পরিবারের নয়জনকে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। ভাগ্যক্রমে পরিবারের অন্যান্য সদস্যরা বেঁচে যান। শহীদ নয়জন হলেন- গোলক দেবনাথ, রাম চরণ দেবনাথ, শ্যাম সুন্দর দেবনাথ, গোপেন্দ্র দেবনাথ, প্রফুল্ল দেবনাথ, রাজেন্দ্র দেবনাথ, মাখন দেবনাথ, ঠাকুরধন দেবনাথ, সুরেশ দেবনাথ।
শহীদ গোলক দেবনাথের দৌহিত্র স্বপন দেবনাথ জানান, একাত্তরের মুক্তিযুদ্ধে এক কালো রাতে পাক হানাদার বাহিনী আমার ঠাকুরদাদা, জেঠু সহ একই পরিবারের নয়জনকে বাড়ি থেকে ধরে নিয়ে জেলার শায়েস্তাগঞ্জের হাফিজপুরে নিয়ে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। নয়জনের মধ্যে দুইজন ঠাকুরধন দেবনাথ ও সুরেশ দেবনাথ ওই সময় আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
তিনি বলেন, স্বাধীনতার এতো বছর পরে মহান মুক্তিযুদ্ধে আমাদের বংশের শহীদদের স্বরণে স্মৃতিস্তম্ভ নির্মান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তবে আমরা শহীদ পরিবারের সদস্য হিসেবে সরকারের নিকট সহযোগিতা ও শহীদ পরিবারের স্বীকৃতি চাই।
চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, নয়জন শহীদের স্বরণে ফুলপুর গ্রামে উনাদের বাড়িতে ২০২২-২৩ অর্থবছরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির টি. আর কর্মসূচির আওতায় সম্প্রতি এ স্মৃতিস্বারক নিমার্ণ করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, শহীদ নয়জনের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখার জন্য উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ দৃষ্টিনন্দন বধ্যভূমি (স্মৃতিস্তম্ভ) নির্মাণ করা হয়েছে। এটি যুগ যুগ ধরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে কালের সাক্ষী হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD